শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

উচ্চ রক্তচাপের সমস্যায় যেসব লক্ষণ প্রকাশ পায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বেশির ভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কারণে হৃদরোগ হয়। তাইতো চিকিৎসকরা বলেন উচ্চ রক্তচাপ ‘নীরব ঘাতক’। কখন কী বিপদ নিয়ে আসবে তা বোঝা যায় না। তাই এই বিষয়ে সতর্ক হওয়া দরকার। কারণ একমাত্র সতর্কতাই পারে উচ্চ রক্তচাপের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে।

চিকিৎসকরা বলেন উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনও উপসর্গ নেই। ঝুঁকি এড়াতে সচেতনতার উপরেই বেশি জোর দেয়া হয়। তবে তিনটি সূচক বলে দিতে পারে উচ্চরক্তচাপের আশংকা রয়েছে।

কী সেগুলো জেনে নিন-

মাথাব্যথা

রক্তচাপ ১২০/৮০ থাকা স্বাভাবিক। তবে রক্তচাপ যদি ১৮০/১২০ হয় তবে মাথায় যন্ত্রণা হবে। এক্ষেত্রে আপনি রক্তচাপ দ্রুত পরীক্ষা করে নেয়াই ভালো হবে।

নাক থেকে রক্তপড়া

হুট করে নাক থেকে রক্ত পড়া ভালো লক্ষণ নয়। উচ্চ রক্তচাপেও নাক থেকে রক্ত পড়তে পারে। সেক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত।

শ্বাসকষ্ট

উচ্চ রক্তচাপের সমস্যায় হাঁটার সময় বা ভারী জিনিস তুলতে গেলে অথবা সিঁড়ি দিয়ে ওঠা নামার সময়ে শ্বাসকষ্ট হতে পারে। এ ক্ষেত্রেও সতর্ক হওয়া দরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD