বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উত্তরখানে গ্যাস লাইন বিস্ফোরণে মা-মেয়েসহ দগ্ধ ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

রাজধানীর উত্তরখান রাজাবাড়ী এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়েসহ তিন নারী দগ্ধ হয়েছেন।

রাজধানীর উত্তরখানে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়েসহ তিন নারী দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, আলেয়া বেগম (৫০), তার মেয়ে ডালিয়া আক্তার (৩৫) ও ভাতিজি আনজানা রহমান লাইজু (৩০)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উত্তরখানের রাজাবাড়ি আটিপাড়া ড্রিম প্যালেস নামে একটি ৮তলা বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ডালিয়ার স্বামী মো. দবিরুল ইসলাম জানান, বাড়িটির তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে থাকেন তারা। সন্ধ্যায় স্ত্রী ও মাহজাবিন ইসলাম দিনিয়া নামে মেয়ে সন্তানকে নিয়ে বাইরে থেকে বাসায় আসেন তিনি। এরপর ডালিয়া তার মা আলেয়া বেগম ও ভাতিজি লাইজুকে নিয়ে রান্না ঘরে যান। সেখানে চা রান্না করার জন্য অটো চুলাতে আগুন জ্বালাতেই বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাদের তিনজনের শরীরে আগুন ধরে যায়। এছাড়া রুমের দরজা, জানালারও গ্লাস ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

তবে অন্য রুমে থাকায় দবিরুল ও তার মেয়ে দিনিয়ার শরীরে আগুন লাগেনি। চুলার চাবি চালু করা ছিলো বা লাইনে লিকেজ ছিলো বলে ধারণা দবিরুলের।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের তিনজন শরীরে দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD