শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উত্তর কোরিয়ায় তিন দিনে ৮ লাখের বেশি করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মে, ২০২২

উত্তর কোরিয়ায় গত তিন দিনে আট লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (১৫ মে) উত্তর কোরিয়ার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক দিনে সব মিলিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

মাত্র তিন দিনে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের। যাদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী লকডাউনে কড়াকড়ি শুরু করেছে উত্তর কোরিয়া। পণ্য উৎপাদন থেকে পণ্য পরিবহণ— সব কিছু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞরা দাবি করেছেন, করোনা সংক্রমণ রোধে উত্তর কোরিয়ার উদাসীনতা রয়েছে। দেশে এ পর্যন্ত করোনা টিকাকরণ হয়নি। করোনা পরীক্ষাতেও জোর দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১২ মে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের খবর জানায় উত্তর কোরিয়ার সরকার। করোনার বিস্তার রোধে দেশজুড়ে লকডাউনের আদেশ দিয়েছেন শীর্ষ নেতা কিম জং উন। করোনার বর্তমান পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলে উল্লেখ করেন কিম জং উন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD