শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

উপকূলীয় এলাকায় পুকুর খনন ব্যাহত, ফেরত যাচ্ছে টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

জলবায়ু পরিবর্তনের কারণে অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিতভাবে ভূ-উপরিস্থ পানির যথেচ্ছা ব্যবহারের ফলে ভূ-গর্ভস্থ পানির স্তর প্রতিনিয়তই নিচে নামছে। একারণে ভূ-গর্ভস্থ পানির স্তর সংরক্ষণ এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের উপকুলীয় এলাকাসহ বরেন্দ্র ৪২টি জেলার জেলাপরিষদে পুকুর খনন প্রকল্প বাস্তবায়ন চলছে। কিন্তু জেলা পরিষদের পুকুর, দিঘি ও জলাশয়ের সুনির্দিষ্ট ও নিষ্কণ্টক তালিকা না থাকায় ১০০টির বেশি সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। ফলে প্রকল্পের প্রায় ৯০ কোটি টাকা ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন পুকুর/ দীঘি/ জলাশয় সমূহ সংস্কার বিষয়ক প্রকল্প পরিচালক মো. শামছুল আলম বলেন, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে এই প্রকল্প শুরু হয়েছে যা আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় সরকার সারাদেশে ৯২৫টি পুকুর, দীঘি ও জলাশয় খনন করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ৩৭৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ চলছে। ইতিমধ্যে প্রকল্পের কাজ শতকরা ৮৫ ভাগ শেষ হয়েছে।

তিনি বার্তা২৪.কম-কে আরও বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে উল্লেখযোগ্য সংখ্যক জলাধার তৈরি হবে। যেখানে মিলিয়ন মিলিয়ন টন মিষ্টি পানি মজুদ থকবে। বিশেষ করে উপকূলীয় মানুষের নিরাপদ মিষ্টি পানির প্রাপ্যতা নিশ্চিত হবে। এসব এলাকার মানুষ ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানি ব্যবহার করতে পারবে। ফলে নোনা পানি ব্যবহার জনিত রোগ থেকে মুক্তি মিলবে। প্রভাবমুক্ত হবে আর্সেনিকের।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪২ জেলার প্রায় ৮০০ পুকুর ও দিঘীর খনন বা সংস্কার কাজই করা হয়নি। এগুলার চারপাশে ওয়ার্কওয়ে ও ঘাট নির্মাণ করা হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নাধীন এলাকার অনেক জলাশয় নিয়ে জেলা পরিষেদের মামলা ও অবৈধ দখলে থাকার কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। এতে করে প্রায় শ’খানেক পুকুর বা দিঘীর সংস্কার বা পুনঃখনন কাজ ব্যাহত হচ্ছে। ফলে প্রকল্পের বরাদ্দকৃত টাকার সবটা খরচ হবে না। প্রায় এক চতুর্থাংশ টাকা সরকারি কোষাগারে ফেরত যাবে। কাজ শেষে দ্রুত সময়ের মধ্যে এসব পুকুর ও জলাশয় জেলা পরিষদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

তিনি মনে করেন, সরকারের এ ধরনের প্রকল্প বেশি বেশি নিলে দেশে সকল জেলায় বাস্তবায়ন করা সম্ভব হলে ভূ-গর্ভস্থ পানির স্তর রিচার্জ হবে। জেলা পরিষদ যদি তাদের সম্পত্তি বা জলাশয়ের নির্দিষ্ট তালিকা হালনাগাদ করে, তাহলে ঝামেলামুক্তভাবে কাজ করা সম্ভব হবে। বেঁচে যাবে সময়ও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD