শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ঋতুপর্ণা বলেছে, প্রয়োজনে ঢাকায় এসে আমার প্রচার করবে: ফেরদৌস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

টলিউডে অভিনয়ের সূত্র ধরে পশ্চিমবঙ্গের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন ফেরদৌস। সেখানে বেশ জনপ্রিয়তা আছে তার। ওই জায়গা থেকে টালিগঞ্জে বন্ধুর সংখ্যা কম না এ নায়কের। তবে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে বন্ধুত্বটা বেশিই গভীর।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস। এরইমধ্যে সে খবর শুনে উচ্ছ্বসিত টলিউড কুইন। জানিয়েছেন দরকার পড়লে ফেরদৌসের নির্বাচনী প্রচারে বাংলাদেশে আসবেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ফেরদৌস।

টলিউডে আপনার প্রচুর বন্ধু রয়েছেন। এখনও পর্যন্ত কারা শুভেচ্ছা জানালেন? প্রশ্নের উত্তরে ফেরদৌস বলেন, ‘অনেকেই। ঋতুপর্ণা (সেনগুপ্ত) আমার খুব ভালো বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে। (হাসতে হাসতে) কিন্তু তারপর আমি ওকে আমি কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা মনে করিয়ে দিলাম।’

২০১৯ সালের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ফেরদৌস। এতে ভিসা–সংক্রান্ত আচরণ লঙ্ঘনের অভিযোগ এনে তার ভিসা বাতিল করে ভারত সরকার। সেই সঙ্গে তাকে দূতাবাসে কালো তালিকাভূক্ত করা হয়।

তবে অবশেষে ফেরদৌসের সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। ভারতীয় দূতাবাসে নিজের ভুল স্বীকার করায় ২০২১ সালের নভেম্বরে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ঘটনাটি এখনও মনে আছে নায়কের। সেটি শুনিয়েই সতর্ক করেছেন ঋতুপর্ণাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD