বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

এআই শিক্ষা সেবা প্ল্যাটফর্ম চালু করল চীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন ‘এআই শিক্ষা সেবা প্ল্যাটফর্ম’ চালু করেছে চীন। পূর্ব চীনের হাংচৌ শহরে মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলন ২০২৬-এ প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়।

নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সীমান্তপারের উচ্চমানের শিক্ষা ভাগাভাগি সহজ হবে এবং শিক্ষাক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্যোগটি মূলত স্মার্ট এডুকেশন অব চায়না প্ল্যাটফর্মের সম্প্রসারিত সংস্করণের অংশ। এই ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্মটি বিশ্বের প্রায় ২২০টি দেশ ও অঞ্চলে ব্যবহার করা হচ্ছে।

প্রযুক্তি জগতের শীর্ষ নির্বাহীদের বিশাল বহর নিয়ে চীন সফরে ট্রাম্পtrump
নতুন সংস্করণে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য বেশ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজীবন শিক্ষার জন্য একটি লার্নিং হাব এবং চীনা ভাষা শেখার অনলাইন কমিউনিটি।

১১ থেকে ১৩ মে পর্যন্ত চলা সম্মেলনে স্মার্ট শিক্ষার ক্ষেত্রে চীনের নীতিগত অগ্রগতি ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় এআই শিক্ষাবিষয়ক একটি আন্তর্জাতিক উদ্যোগও ঘোষণা করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD