ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর প্রদেশে প্রবল ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯০ জন নিহত হয়েছে। ঝড়ে দমকা হাওয়ায় গাছ ও বিলবোর্ড উপড়ে গেছে, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি।
ঝড়ে ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদি পশু মারা যাওয়ার খবরও পাওয়া গেছে। রাজ্যের এক ত্রাণ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গাছ ও বাড়ির দেয়াল ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে তিনি উদ্ধার অভিযানের তাৎক্ষণিক কোনো বিবরণ দেননি।
যুক্তরাষ্ট্রের সমর্থনে আশাবাদী তাইওয়ানযুক্তরাষ্ট্রের সমর্থনে আশাবাদী তাইওয়ান
বৃহস্পতিবার ভোরে পুলিশ জানায়, প্রশাসনিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন।
এদিকে, রাজধানী নয়াদিল্লির কিছু অংশে বৃষ্টিপাত হওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচলও ব্যাহত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বদাউনে পাঁচজন এবং প্রতাপগড়ে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া চন্দৌলি ও কুশীনগরে দুজন করে এবং সোনভদ্র জেলায় একজনের মৃত্যু হয়েছে। কানপুর দেহাত ও দেওরিয়াতেও পৃথক বজ্রপাতের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড