রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু

লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় আরও ২ বাংলা‌দে‌শি কর্মীর নিহ‌তের তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক জনের মৃত্যদেহ ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, গত ১১ মে রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নর‌সিংদীর ক‌রিম মিয়া মৃত্যুবরণ করেছেন মর্মে বিভিন্ন সূত্র হতে জানা যায়।

আজ ১৩ মে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল হতে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মরদেহটি শ্রী শুভ কুমার দাস-এর মরদেহ হিসেবে প্রতিবেশী অপর একজন প্রবাসী বাংলাদেশি কর্মী (রাজিব) নিশ্চিত করেছে। মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

একই হামলাস্থলে অবস্থানকারী অপর বাংলাদেশি কর্মী ক‌রিম মিয়া (সম্ভাব্য) মৃত্যদেহটি ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রস অপর মরদেহের উদ্ধার কাজ চালাতে পারেনি মর্মে একটি সূত্র থেকে জানা গেছে। অপর (সম্ভাব্য) মরদেহ উদ্ধারের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সহিত যোগাযোগ চলমান রয়েছে।

গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়। একই ঘটনায় আরেক বাংলা‌দে‌শি কর্মী নিহতের তথ‌্য নি‌শ্চিত করল দূতাবাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD