শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এই তামিমকে কী নামে ডাকবেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার তানজিদ হাসান তামিমের নাম নিয়ে বিড়ম্বনায় পড়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

করোনাকালীন হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে শুরু হওয়া তিন দলের প্রেসিডেন্ট কাপে একই দলে খেলছেন বড় তামিম ও ছোট তামিম। মজার ব্যাপার হল দুইজনেই ওপেনিং পজিশনে খেলেন। আবার দুজনেই বাঁ-হাতি ব্যাটসম্যান।

দুইজনের নিক নেম একই হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন অনেকে। আর সেই বিড়ম্বনা এড়াতেই জুনিয়র তামিম তথা তানজিদ হাসান তামিমকে অন্য নামে ডাকার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

আগামীকাল মঙ্গলবার প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে তামিম ইকবালের একাদশ বনাম মাহমুদউল্লাহ রিয়াদের একাদশ।

ম্যাচের ঠিক আগের দিন সোমবার জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল বলেছেন, আগামীকাল আরেক তামিমের সঙ্গে আমি ওপেন করব। আমরা আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এতদিন সবাই আমাকে তামিম ভাই বলে ডেকেছে, এখন তামিম তামিম বলে ওকে ডাকে। এতে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। দুজনকেই তাকাতে হচ্ছে। ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায় তাহলে ভালো হয়।

সম্ভাবনাময়ী তরুণ ওপেনারকে নিয়ে তামিম ইকবাল আরও বলেছেন, ওর সঙ্গে নেটে প্র্যাকটিস করেছি, ওকে যতটা দেখলাম তাতে মনে হয়েছে বেশ সম্ভাবনাময়ী। আশা করি ও অনেক দূর যাবে।

তামিম আরও বলেছেন, আমি আগেও বলেছি প্রেসিডেন্টস কাপটা একটা হাইভোল্টেজ টুর্নামেন্ট হবে। আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আশা করছি আগামীকাল ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD