শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

এই প্রথম জন্মদিনে মা নেই : কুমার বিশ্বজিৎ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

এখনও সমান তালে গান গেয়ে চলেছেন তিনি। ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’, ‘তুমি রোজ বিকেলে’ কিংবা ‘যেখানে সীমান্ত তোমার’ এর মতো গান দিয়ে এখনও শ্রোতাদের হৃদয়ে চির সবুজ হয়ে আছেন কুমার বিশ্বজিৎ। তার জনপ্রিয় গানের তালিকাটা বেশ লম্বা। আজ সোমবার (১ জুন) জনপ্রিয় এ গায়কের জন্মদিন।

এবার এক মন খারাপের জন্মদিন কাটাচ্ছেন কুমার বিশ্বজিৎ। জন্মের পর থেকে প্রতিবছর মায়ের সঙ্গে জন্মদিন পালন করেছেন। কিন্তু এবার জন্মদিনে পাশে নেই মা। গত বছর ১২ ডিসেম্বর কুমার বিশ্বজিতের মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই প্রথম মাকে ছাড়াই জন্মদিনের সময়টা পার করতে হচ্ছে তাকে। এছাড়া করোনার জন্যও কোনো উচ্ছ্বাস নেই জন্মদিনের।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘মাকে ছাড়া আমার জীবনের প্রথম জন্মদিন। এই প্রথম জন্মদিনে মা নেই। এমনিতেও ভালো কাটতো না এবং সবমিলিয়ে ভালো কাটবেও না। মাকে অনেক শ্রদ্ধা জানাই। মা ছিলেন আমার কুমার বিশ্বজিৎ হওয়ার কারিগর। মাকে খুব মনে পড়ছে।’

‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ খ্যাত গায়ক আরও বলেন, ‘অনেক শ্রদ্ধা জানাই, আন্তরিক ভালোবাসা জানাই তাদের। করোনার এ ক্রান্তিকালে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছেন যারা। যেমন ডাক্তার, নার্স, সাংবাদিক, পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী, পরিচ্ছন্নতাকর্মীসহ আরও যারা বিভিন্ন স্তরে থেকে সহযোগিতা করছেন। তাদের প্রতি ভালোবাসা ও স্যালুট।’

লকডাউনের এই দিনগুলোতেও কুমার বিশ্বজিতের সার্বিক পরিকল্পনায় ও সুরে দুটি গান প্রকাশ হয়েছে। দুটি গানই লিখেছেন লিটন অধিকারী রিন্টু এবং সঙ্গীতায়োজন করেছেন কিশোর।

দুটি গানের মধ্যে একটি হচ্ছে ‘লকডাউন’ এবং অন্যটি হচ্ছে ‘ঈদ আনন্দ’। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশীতা, ইমরান, লিজা ও কিশোর।

১৯৬৩ সালের ১ জুন জন্মগ্রহণ করেছিলেন কুমার বিশ্বজিৎ। চট্টগ্রাম জেলায় তার শৈশব কেটেছে। ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’ গান দিয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রাবস্থাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয় গায়কের খ্যাতি। এরপর বহুদূর এগিয়ে এসেছেন। বাংলা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানে দীর্ঘ চার দশক ধরে কণ্ঠ দিচ্ছেন কুমার বিশ্বজিৎ। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD