শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

একজন শিক্ষার্থীও স্কুলের বাইরে থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠন করার পর দেশে শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বছরের প্রথম দিন বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। একজন শিক্ষার্থীও স্কুলের বাইরে থাকতে পারবে না। সবাইকে স্কুলে যেতে হবে। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে মন্তব্য করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। তিনি নেত্রকোনায় বছরের প্রথম দিন শুক্রবার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মহামারী করোনার কারণে এবার সংক্ষিপ্ত পরিসরে প্রায় প্রতিটি বিদ্যালয়ে অল্পসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এসব বই বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় সরকারি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সামিহা সুলতানার হাতে এক সেট নতুন বই তুলে দিয়ে বই উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য দেন- জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়া আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।

সূত্র জানায়, জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা প্রায় ৪৬ লাখ ৮০ হাজার। এর মধ্যে প্রাথমিক স্তরে ১৬ লাখ ৭৫ হাজার ৮৭৪টি বইয়ের মধ্যে সরবরাহ রয়েছে ১৪ লাখ ৯৯ হাজার ৭৭২টি। আর মাধ্যমিক পর্যায়ে চাহিদার তুলনায় ৪৯ হাজার বই কম রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, অবশিষ্ট বইগুলো কয়েক দিনের মধ্যেই সরবরাহ করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD