শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩

একটা হাসির জন্য ৫ আগস্টের পর ‌‘মাসুল’ গুনতে হয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত আইনপেশায়ও সক্রিয় পিয়া জান্নাতুল। একসময় তিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেম্বারে সহকারী আইনজীবী হিসেবে কাজ করেছেন। কয়েক বছর আগে সুমনের সঙ্গে তার একটি ছোট ভিডিও ক্লিপ রাতারাতি বদলে দেয় পরিচিতি।

ভিডিওতে দেখা যায়, কালো কোট পরা পিয়া ব্যারিস্টার সুমনের পাশে মুচকি হাসছেন। সেই হাসি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। নতুন মুখ হলেও সেই এক ঝলক হাসিই তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে নিয়ে আসে। অসংখ্য রিলস, মিম এবং ভিডিও তৈরি হয় সেই মুহূর্তকে কেন্দ্র করে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিয়া জানালেন, সেই হাসির জন্য তাকে ‌‘মাসুল’ গুনতে হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পর পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। তিনি বলেন, ‘তখন আমি জানতাম না কেন হাসছিলাম, কিন্তু সেই মুহূর্তের ভাইরাল হওয়ার পর আমি যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি সেটা বলার বাইরে। বিশেষ করে ৫ আগস্টের পর।’

শোবিজে অনেক আইনজীবী থাকলেও নিয়মিত আদালতে প্র্যাকটিস করেন এমন তারকা পিয়া জান্নাতুল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD