শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

একদিনে আরও ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে ৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল (২৮ জুলাই) ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। শুক্রবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৪৮ জনই ঢাকার বাসিন্দা। এছাড়াও এই সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছে।

নতুন ৬৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬ জনে। তাদের মধ্যে ২৫৪ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৮২ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ  পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ৪৯৫ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ১১৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছে ৩৮০ জন।

এদিকে দেশে সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ১৫১ জন। ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৫৮ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী আছেন ২৯৩ জন। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD