শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

একমাসে ভ্যাকসিন নিলেন ৩৮ লাখ মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

করোনা প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। এদের মধ্যে ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন পুরুষ ও ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন নারী টিকা নেন। রবিবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রবিবার টিকা নিয়েছেন একলাখ ৭ হাজার ২০০ জন। আজকের টিকা গ্রহীতার সংখ্যা শনিবারের (৬ মার্চ) চেয়ে বেশি। শনিবার টিকা নিয়েছিলেন একলাখ ৯৮৩ জন।

রবিবার টিকা নেওয়া এক লাখ ৭ হাজার ২০০ জনের মধ্যে পুরুষ নিয়েছেন ৬৫ হাজার ৪৩০ জন ও নারী নিয়েছেন ৪১ হাজার ৭৭০ জন। অধিদফতর জানায়,দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন।তাদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে ৮৪৮ জনের।

সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতর আরও জানায়, মোট টিকা গ্রহীতাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ চার হাজার ৫০৪ জন, রাজশাহী বিভাগে ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুর বিভাগে তিন লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনা বিভাগে চার লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশাল বিভাগে এক লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ১৯ হাজার ৫৪১ জন। রবিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD