শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

একাদশে নেই মোস্তাফিজ-মুশফিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। নেপিয়ারে টসভাগ্য মাহমুদউল্লাহর পক্ষে কথা বলেছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

নিউজিল্যান্ড সফরে এই প্রথম টস জিতল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস হেরে ছিলেন ক্যাপ্টেন তামিম ইকবাল। প্রথম টি-টোয়েন্টিতে টস মাহমুদউল্লাহ রিয়াদও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন মাহমুদউল্লাহ।

দলের নির্ভরযোগ্য পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন। আগের ম্যাচে ৪ ম্যাচে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ।

আজকের ম্যাচেও দলে রাখা হয়নি মুশফিকুর রহীমকে। তবে সৌম্য সরকারকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে।

প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। আজ জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে কিউইদের। সিরিজ বাঁচাতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD