শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক কাতলের দাম সাড়ে ২২ হাজার টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কাতল। মাছটি দেড় হাজার টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে সকাল ১০টার দিকে নেন। এর পর স্থানীয় মাছ ব্যবসায়ী আরিফা-চাঁদনী মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা এক হাজার ৫০০ টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জেলে কৃষ্ণ হালদারের কাছ থেকে কাতলটি এক হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নিয়েছি। এখন এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD