শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক পাঙাশের দাম ২৭৩০০ টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজির বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি করা হয়েছে ২৭ হাজার ৩০০ টাকায়।

বুধবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে চরদৌলতদিয়া এলাকায় জেলে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটিকে তিনি বিক্রির জন্য স্থানীয় আড়তে নিয়ে যান।

দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি তিনি স্থানীয় কেসমত মোল্লার আড়ত থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে (নিলামে) এক হাজার ২৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন।

এর পর মাছটিকে তিনি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মা-যমুনা নদীর পানি কমে এবং নদীতে অসংখ্য চর পড়ে নদী সংকুচিত হয়ে যাওয়ায় এ বছর প্রচুর পরিমাণে বড় বড় বাগাড়, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ নানান মাছ ধরা পড়ছে।

অভয়ারণ্য তৈরি করে বড় মাছগুলো সংরক্ষণ করা গেলে নদীতে মাছের আরও বেশি বংশ বিস্তার করতে পারত। তবে এ ধরনের বড় সাইজের মাছ পেয়ে জেলেরা খুব খুশি। এর মাধ্যমে তাদের আর্থিক দৈন্যতা দূর হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD