শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক বাগাড়ের দাম ৪২৫৫০ টাকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ৪২ হাজার ৫৫০ টাকায়!

রোববার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের ভাই ভাই মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা মাছটি কিনেছেন।

মাছ ব্যবসায়ী মো. মাসুদ মোল্লা বলেন, ভোর ৬টার দিকে আরিচার হুমায়নের আড়ত থেকে আমি মাছটি ৯৬০ টাকা কেজি দরে কিনেছি।

মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের পানির মধ্যে নিয়ে এসে রেখেছি। এখন ঢাকার এক শিল্পপতির সঙ্গে মোবাইলে কথা হয়েছে, তার কাছে বাগাড় মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে- ৪২ হাজার ৫৫০ টাকায় নগদ বিক্রি করেছি বলে জানান ওই ব্যবসায়ী।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ইদানীং পদ্মা-যমুনা নদীর মোহনায় বড় বড় মাছ ধরা পড়ছে। তবে ৩৭ কেজি ওজনের বিশাল বড় বাগাড় মাছ খুব একটা পাওয়া যায় না বলে জানান ওই কর্মকর্তা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD