শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক ম্যাচ নিষিদ্ধ ডেলে আলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

 

করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ছিলেন ডেলে আলি। যেটা মোটেই পছন্দ হয়নি ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)। এ কারণে টটেনহ্যাম হটস্পারের এই মিডফিল্ডারকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ফুটবলের সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থা।

নিষেধাজ্ঞার কারণে ১৯ জুন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের হোম লিগ ম্যাচ মিস করবেন ডেলে আলি। লকডাউনের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এটাই প্রথম ম্যাচ দুদলের।

ফেব্রুয়ারিতে স্ন্যাপচ্যাটে একটি ভিডিও পোস্ট করেছিলেন ২৪ বছরের তারকা প্লেমেকার ডেলে আলি। করোনাভাইরাস মহামারী ও ভিডিওতে থাকা এক এশিয়ান লোককে নিয়ে বিদ্রুপ করেছিলেন ইংল্যান্ডের এ ফুটবল সুপারস্টার।

শুধু নিষিদ্ধই হননি ডেলে আলি। সঙ্গে তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ। শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে হবে।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD