শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এখনই বাইপাসের প্রয়োজন নেই সৌরভের: মেডিকেল বোর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : অনেকটা সুস্থ হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলি। সোমবার সকালে তার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তার রক্তচাপ ও নাড়ির গতি স্বাভাবিক। ইতিমধ্যেই ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই বাইপাস সার্জারির প্রয়োজন নেই সৌরভের।

সৌরভের হৃৎপিণ্ডের ৩টি ধমনীতে ‘ব্লক’ ধরা পড়েছে। ডান দিকের ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে ইতিমধ্যেই। বাঁ দিকের দু’টি ধমনীতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হবে কি না, এফএফআর পরীক্ষা করে দেখা হবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে আরও দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে। খবর আনন্দবাজারের

পারফিউশন স্ক্যান করে দেখা হবে, ধমনীর ব্লক হৃৎপিণ্ডের পেশিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। হৃদ‌রোগ চিকিৎসক সরোজ মন্ডলের নেতৃত্বে সৌরভের চিকিৎসা চলছে। সোমবার বোর্ডের সদস্যরা সৌরভের পরিবারের সঙ্গে আলোচনা করবেন।

এ দিকে হৃদ‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি মঙ্গলবার তার টিম নিয়ে চাটার্ড বিমানে কলকাতা যাবেন। সৌরভের বাইপাস সার্জারির দরকার আছে কিনা, সে বিষয়ে তিনিও মতামত দেবেন।

শনিবার সৌরভ হৃদ‌রোগে আক্রান্ত হওয়ার পরে বিদেশের চিকিৎসক ছাড়াও ভিন্ন‌ রাজ্যের কার্ডিয়োথোরাসিক সার্জন রমাকান্ত পাণ্ডা, ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট অশোক শেঠের সঙ্গেও আলোচনা করেছিলেন হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

মেডিকেল বোর্ডে সৌতিকবাবু ছাড়াও আছেন হৃদ্দরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, আফতাব খান, এসবি রায়, কার্ডিয়োথোরাসিক সার্জন ভবতোষ বিশ্বাস, কার্ডিয়াক অ্যানাস্থেটিস্ট পলাশ কুমার ও আশিস পাত্র।

আরও পড়ুন :

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD