মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসনিম বলেন, পোলিং এজেন্ট যারা আছেন, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, তারা ওই আসনের ভোটার নন।

কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে সেই আসনের ভোটার হতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, তার এজেন্টদের ‘পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম’ দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। তাসনিম জারা বলেন, বিভিন্নভাবে আমাদের হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না; অথচ ফোন সঙ্গে নিলে ব্যবহার করতে পারবে না।

এ সময় ভোট সুষ্ঠু হওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে। নির্বাচন হচ্ছে-এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে সম্ভব! নিয়ম জানতে চাচ্ছি, তবুও সঠিক উত্তর দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে।

স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
একটি আসনে (শেরপুর) বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD