শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এটাই কি কোহলির শেষের শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

ক্যারিয়ারের শেষে এসে অনেকেই নিজেকে বিভিন্ন ফরম্যাট থেকে গুটিয়ে নিতে শুরু করেন। জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড নিজেদের সাদা বল থেকে সরিয়ে নিয়েছিলেন। আবার বাংলাদেশের হয়ে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন শুধু ওয়ানডে।

এবার অনেকটা তেমন পথেই হাঁটলেন ভারতের বিরাট কোহলি। বিশ্বকাপের ম্যান অভ দ্য টুর্নামেন্ট হওয়া এই ক্রিকেটারও নাকি সাদা বলের ক্রিকেট থেকে নিজেকে খানিক সরিয়ে নিয়েছেন। মানে সামনের দিনগুলোতে ওয়ানডে বা টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলিকে পাওয়া যাবেনা। ভারতীয় এই ক্রিকেটার নিজেই নাকি আপাতত সাদা বলের ক্রিকেট থেকে বিরতি চেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের ভাষ্য, কোহলি এখনই সাদা বলের ক্রিকেটকে গুডবাই বলছেন না। যে কোনো সময় তিনি ফিরবেন রঙিন পোশাকে। তবে সাময়িক বিরতি দরকার তার। ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের এমন আব্দারও নাকি রক্ষা করতে চাইছে বিসিসিআই। যার অর্থ, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে শুধুমাত্র দুই টেস্টে দেখা যাবে কোহলিকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি বিশ্বস্ত সূত্র দেশটির গণমাধ্যমকে জানান, ‘সে (কোহলি) বিসিসিআই ও নির্বাচকদের জানিয়েছে, সাদা বলের ক্রিকেট থেকে তার বিশ্রাম দরকার। যখন সে চাইবে, আবার ফিরবে। এ মুহূর্তে সে শুধু লাল বলের ক্রিকেট খেলতে চায়। এর মানে দক্ষিণ আফ্রিকায় তাকে দুটি টেস্ট ম্যাচে পাওয়া যাবে।’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় যাবে ভারতীয় দল। সেই সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলার সূচি তাদের। ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা সফর। প্রথম ওয়ানডে ১৭ ডিসেম্বর। আর টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ দিয়েই আবারও ভারতের কোচ হিসেবে ফিরছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পর থেকেই নতুন কোচ নিয়ে অপেক্ষা ছিল তাদের। তার অবসান ঘটেছে গতকাল বুধবার। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

যেখানে রাহুলের সঙ্গে জাতীয় দলের পুরো কোচিং স্টাফের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে। তবে সেখানে তাদের মেয়াদের সময়সীমা জানানো হয়নি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, তাদের মেয়াদ কমপক্ষে ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হতে পারে, অর্থাৎ ওই বছরের জুন পর্যন্ত দায়িত্বে থাকছেন রাহুল ও কোচিং স্টাফ।

সে হিসেবে ভারত জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে ভিক্রম রাঠোর, পরেশ মামব্রে বোলিং কোচ এবং টি দিলিপ ফিল্ডিং কোচ পদেই দায়িত্ব পালন করে যাবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD