শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এটি ভুয়া খবর, প্রতিবাদ জানালেন সৌরভের পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

 

এর আগের দিন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পেয়েছিল, করোনাভাইরাসের আক্রান্তের শিকার হয়েছে সৌরভ গাঙ্গুলির পরিবারও। বলা হচ্ছিল, সৌরভের বড় ভাই স্নেহাশিস করোনায় আক্রান্ত! তার পরিবারের আরও কয়েকজনের কোভিড-১৯ পজিটিভ বলা হচ্ছিল।

খবরটা এক সময় সৌরভ-স্নেহাশিসের কানেও আসে। শুরুতে চুপ থাকলেও এরপরই মুখ খুললেন। সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান সৌরভ সরাসরিই জানালেন- খবরটির ভিত্তি নেই। বিবৃতি দেন স্নেহাশিসও! তারও এক কথা, এটি ভুয়া খবর।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব স্নেহাশিস স্পষ্ট জানান, দেখুন, আমি সুস্থ! নিয়মিত অফিসও করছি। আমার শরীর খারাপ নিয়ে যে খবর ছড়িয়েছে, তা এই কঠিন সময়ে কোনােভাবেই কাম্য ছিল না। আশা করছি, আমার বিবৃতির পর এটা বন্ধ হবে।

একইসঙ্গে ভারতীয় গণমাধ্যমে সৌরভ জানান, এই খবরের কোনাও ভিত্তি নেই। আমার দাদা পুরোপুরি সুস্থ। সিএবিতে মিটিংও করেছে ও।

তবে এটা ঠিক স্নেহাশিসের স্ত্রী করোনাভাইরাস পজিটিভ। যিনি আপাতত শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্নেহাশিসের শ্বশুর ও শাশুড়ি আর তাদের বাড়ির এক কাজের লোক করোনা আক্রান্ত হয়েছেন।

তবে লকডাউন ঘোষণার পর থেকে স্নেহাশিস তাদের বেহালার বাড়িতেই থাকছেন। শ্বশুর বাড়ি যাননি!

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD