শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এডিস মশার কামড়ে ২০১ রোগী হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

সারা দেশে এডিস মশার কামড়ে গত ২৪ ঘণ্টায় ২০১ জন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই ঢাকার বাসিন্দা।

রোববার (১৭ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দেয়।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ১৪০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৬১ জন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮৪৪ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৯৩ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার (১৭ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ২১ হাজার ৪০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৪৭৫ জন রোগী। ডেঙ্গুতে এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD