শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এত টাকা দেখে মরিস নিজেই অবাক!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

গতকাল বৃহস্পতিবার হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার ক্রিস মরিস। চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।

মরিসের আগে আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। ২০১৫ সালে ১৬ কোটি রুপিতে যুবরাজকে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলের নিলামে নতুন রেকর্ডের মালিক হয়ে অবাক হয়েছেন মরিস নিজেও। তিনি বিশ্বাসই করতে পারছেন না এত টাকায় তাকে দলে নেবে কোনো ফ্র্যাঞ্চাইজি।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মরিস বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি অনেক বেশি খুশি এবং রোমাঞ্চিত। এটা খুবই দারুণ একটি ব্যাপার। আমাকে দলে নেয়ার জন্য রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ। এবারের রাজস্থানের দলটি খুবই ভাল হয়েছে। আমি ২০১৫ সালে এই দলের হয়ে খেলেছিলাম। আবার এখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে। দলের জন্য নিজের সেরাটা উজার করে দেব। আশা করছি দলগতভাবে আমরা এবার ভালো খেলতে পারব।’

গত মৌসুমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরুর হয়ে খেলেছিলেন মরিস। ৯ ম্যাচে ১১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেন মাত্র ৩৪ রান। আর ২০১৫ সালে রাজস্থানের হয়ে ১১ ম্যাচে ১৩ উইকেট ও ৭৬ রান করেছিলেন। ২০১৩ সালে প্রথমবার আইপিএলে খেলতে নামেন মরিস। চেন্নাই সুপার কিংসের হয়ে ঐ আসরে ১৬ ম্যাচে ১৫ উইকেট ও ১৪ রান করেন। আইপিএলের ক্যারিয়ারে ৭০ ম্যাচে ৮০ উইকেট ও ৫৫১ রান করেছেন ৩৪ বছর বয়সী মরিস।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD