শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ

এবার আক্রান্ত এমপি এনামুল হক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

এবার নভেল করোনাভাইরাসে (কোভি-১৯) আক্রান্ত হলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও এনা প্রপার্টিজের মালিক ইঞ্জিনিয়ার এনামুল হক। আজ বুধবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি গণমাধ্যমকে ইঞ্জিনিয়ার এনামুল হক নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। আজ বুধবার পরীক্ষার রিপোর্ট আসলে জানাতে পারেন তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

দেশে সাধারণ মানুষের পাশপাশি এমপি-মন্ত্রীরাও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে দুইজন মারাও গেছেন। তবে অনেকেই আবার চিকিৎসা শেষে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠছেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৭ জন। এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৬২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৫৮২ জনে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD