সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

এবার কণ্ঠের জন্য পুরস্কার জিতলেন জয়া আহসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের সু-অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি কলকাতার বাংলা সিনেমাতেও সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী নিজের অভিনয়ের জন্য কাজের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার পেয়েছেন। এবার টলিউডের ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয় করে এ সিনেমার জন্য ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডে ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন জয়া।

ভারতের হ্যালো নামে একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে জয়া আহসানকে।

এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। সম্মানিত জুরি ও আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।’

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। গত বছরের ১০ মে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD