শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না! সৌদি আরব পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট হরমুজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় : ইরান

এবার চাঁদপুর জেলা লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লকডাউন কার্যকর হবে। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দেয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির চাঁদপুরের সভার সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হল। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থানের নিষিদ্ধ করা হল।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন জনসমাগম আগের মতো বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা খাদ্যদ্রব্য সরবরাহ সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

জেলায় এখনো করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে পার্শ্ববর্তী জেলাগুলোয় করোনাভাইরাস আক্রান্ত রোগী থাকায় এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

ভিন্নবার্তা/এমএসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD