শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

এবার ‘তাণ্ডব’ নিয়ে প্রযোজক ইকবালের বিস্ফোরক মন্তব্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর এই আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে মুক্তি দেওয়া হয় নতুন সিনেমা ও নাটক। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়। এই ঈদে মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র। যার মাঝে দর্শকপ্রিয়তায় এগিয়ে আছে শাকিব খানের ‘তাণ্ডব’।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মাল্টিপ্লেক্সে আশানুরূপ দর্শক পেলেও সিঙ্গেল স্ক্রিনে পাচ্ছে না। কোনো কোনো সিনেমা হলে ভুগছে দর্শক খরায়।

এদিকে, প্রযোজক ইকবাল বরাবরই শাকিব খানের সমালোচনায় মুখর থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। ‘তাণ্ডব’ চলচ্চিত্র দেখে এসে তুমুল সমালোচনা করে বললেন, ‘তাণ্ডব’ কোনো সিনেমা নয়, সিনেমা হয়নি।এটা নাটক। এটার মধ্যে নাটক নাটক ভাব আছে। মানে ওটিটি প্ল্যাটফরমের মতো।

সাবিলা নূরকে নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছেন বলে মনে করেন এই প্রযোজক। তিনি বলেন, টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে কেন দেখব? টেলিভিশনে যখন-তখন দেখা যায়। টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয়?

ইকবাল বলেন, যারা সিনেমা করেন, তাদের কোনো বিজ্ঞাপনে, টেলিভিশনের নাটকে বা কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না। তারা থাকবেন ঘরের মধ্যে। এটা আমি নায়কদেরও বলি, নায়িকাদেরও বলি। অভিনেতা আলমগীরকে কি টেলিভিশনে নিতে পারছে? এখনো তিনি কিন্তু হিরোইজম ধরে রাখছেন।

সমালোচনা করলেও ‘তাণ্ডব’ কিন্তু ভালো ব্যবসা করে চলেছে বলে উল্লেখ করেছেন ইকবাল। তিনি বলেন ছবিটির বাজেট কম তাই ‘তাণ্ডব’ চার কোটি টাকার মতো লাভ করবে।

নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় শাকিব ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD