শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

এবার নওয়াজকে আদালতের নোটিশ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

ক্রমশ জটিল হচ্ছে নওয়াজ উদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য। আগেই তার বিরুদ্ধে স্ত্রী একাধিক অভিযোগ করেছিলেন। এবারে সেই অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের একটি আদালত নওয়াজ় উদ্দিন সিদ্দিকিকে নোটিশ পাঠাল।

নওয়াজ়ের স্ত্রী আলিয়া সিদ্দিকি পুলিশকে অভিযোগ করেন যে, তাকে খাবার দেওয়া হচ্ছে না। এমনকি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না শৌচাগার। বৈঠকখানার সোফাকেই আপাতত বিছানা হিসেবে ব্যবহার করছেন আলিয়া।

সূত্রের খবর, আলিয়ার অভিযোগের ভিত্তিতেই আদালত নওয়াজ়কে নোটিশ পাঠিয়েছে।

সম্প্রতি আলিয়া সমাজমাধ্যমে বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিলাসবহুল বাড়িতে এক কোণে সন্তানদের সঙ্গে রয়েছেন তিনি। বাথরুমে যেতে গেলে নারী নিরাপত্তাকর্মী এসে বাধা দিচ্ছেন আলিয়াকে।

আলিয়ার আইনজীবী রিজ়ওয়ান সিদ্দিকিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন। তিনি বলেছেন, আলিয়াকে খাবার দেওয়া হয় না। অনুমতি নেই শৌচাগার ব্যবহারের। অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী আলিয়ার বিরুদ্ধে জবরদখলের অভিযোগ করেন থানায়।

সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিয়ে ঝামেলার সূত্রপাত ঘটে অভিনেতার মা মেহেরুন্নিসা সিদ্দিকির সঙ্গে। পুত্রবধূ শাশুড়ির মুখে মুখে তর্ক করায় সোজা থানায় চলে যান অভিনেতার মা। তার পর থেকে ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছে পরিস্থিতি।

২০২০ সালে নওয়াজ এবং তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ এনেছিলেন আলিয়া।

জানিয়েছিলেন, স্বামী কোনো দিন গায়ে হাত না তুললেও তার ভাই শামাশ সিদ্দিকির কাছে মারধরের শিকার হয়েছিলেন তিনি। তারপর থেকেই আলাদা থাকতেন তারা। কিন্তু মত পাল্টান আলিয়া। ২০২১ সালে নওয়াজের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করেন আলিয়া। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ফের তাদের দাম্পত্য কলহ চর্চার কেন্দ্রে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD