মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান

এবার নিলামে উঠবে মাশরাফির জার্সি ও ব্রেসলেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

 

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মোহাম্মদ আশরাফুল তারা ব্যাট নিলামে তুলে এবার এবার নিজের কিছু সামগ্রি নিলামে তোলার ঘোষণা দিলেন বিগ বস মাশরাফি। এ নিয়ে ‘অকশন ফর অ্যাকশন’-এর সাথে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক।

তবে আগামী রোববারের মধ্যেই মাশরাফি নিশ্চিত করবেন তিনি কি কি সামগ্রি নিলামে তুলবেন। এটি নিশ্চিত করার পরই নিলামের তারিখ ও সময় জানিয়ে শুরু হবে ফেসবুক প্রচারণা। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ম্যাশ তার জার্সি ও লাকি চ্যাম্প ব্রেসলেটের কথা জানিয়েছেন ‘অকশন ফর অ্যাকশন’ কর্তৃপক্ষকে। তবে কোন জার্সিটি নিলামে তোলা হবে সে ঘোষণাও আসেনি এখনও। নিলামে সাকিবের ব্যাট বিক্রির মধ্য দিয়ে যাত্রা শুরু করে ফেসবুকভিত্তিক অকশন প্রতিষ্ঠান ‘অকশন ফর অ্যাকশন’।

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ খেলা সাকিব আল হাসানের প্রিয় ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে নিলামে। এই ব্যাট দিয়েই ইংল্যান্ডে গত বিশ্বকাপে রানের ফুলঝুড়ি ফুটিয়েছিলেন সাকিব। আট ম্যাচে দু’টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিতে ৮৬ দশমিক ৫৭ গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান করেন তিনি। বৃহস্পতিবার ব্যাটটি কিনে নেন রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD