সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

এবার বন্ধ হলো রাজধানীর আল-আশরাফ হাসপাতাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

লাইসেন্স না থাকা, নিম্নমানের আইসিইউসহ নানান অনিয়মের অভিযোগে রাজধানীর আরও একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানটি হল উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেড।

স্বাস্থ্য অধিদফতরের চিঠিতে বলা হয়, উত্তরা আল-আশরাফ জেনারেল হাসপাতাল লিমিটেডে গত ২০ জুলাই সরেজমিনে পরিদর্শন করে স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শন কমিটি। এ সময় প্রতিষ্ঠানটির নানা অনিয়ম দেখা যায়।

এতে বলা হয়- প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম, প্যাথলজি কার্যক্রম এবং রক্ত পরিসঞ্চালনের স্বাস্থ্য অধিদফতরের কোনো অনুমোদন নেই। অনলাইন ডাটাবেজ যাচাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স প্রাপ্তির কোনো আবেদন করেনি।

চিঠিতে আরও বলা হয়- হাসপাতালটির আইসিইউ অত্যন্ত নিম্নমানের, কোনোভাবেই এমন আইসিইউ পরিচালনা গ্রহণযোগ্য নয়। ল্যাবরেটরির পরিবেশ অত্যন্ত নিম্নমানের। অনুমোদনবিহীন ল্যাবরেটরিতে অবৈধভাবে রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালিত হয়। এ অবস্থায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হল।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD