শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

এবি ব্যাংকের অধীনে চাকরির সুযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
এবি ব্যাংকের মালিকানাধীন এবি সিকিউরিটিজ লিমিটেড (এবিএসএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্সিয়াল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও)/কোম্পানি সেক্রেটারি (সিএস)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বিকম/এমকম/এমবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স) পাস করতে হবে।
এছাড়াও এফসিএ/সিএ/সিএফএ/সিপিএ/সিএমএ কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংক ও ফাইন্যান্স, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ফাইন্সিয়্যাল প্লানিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্টোক বোকারেজ হাউজ, ব্যাংক বা যেকোনো ফাইন্যান্স ইন্সটিটিউশন, মার্চেন্ট ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
তবে প্রার্থীকে ডাটা অ্যানালাইসিস, কস্ট ব্রেকডাউন, প্রফেশনাল রিলেশনশিপ সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ৫ এপ্রিল, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD