শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

এভাবে চলতে থাকলে সরকারের লোকও বিপদে পড়বে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : ‘দুর্নীতি আর করোনা মানুষকে সমানতালে গ্রাস করছে’ বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান রাজনীতিক জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলে কেউ ভালো থাকব না। বিপদে পড়বে সরকারের লোকও। সমাজ পুরোপুরি উল্টো পথে যাওয়ার আগেই সামলানো উচিত।’

করোনাকালে দুর্নীতির প্রসঙ্গ নিয়ে বুধবার (২২ জুলাই) জাগো নিউজের কাছে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

ড. কামাল বলেন, ‘সুশাসনের অভাব থেকেই দুর্নীতি আজ মহামারির মতোই রূপ নিয়েছে। দুর্নীতি আর করোনা সমানতালে গ্রাস করছে সমাজকে। করোনা মহামারি হচ্ছে প্রাকৃতিক কারণে। আর দুর্নীতির মহামারি হচ্ছে মানুষের কারণে। কোথাও কোনো জবাবদিহি নেই। দুঃশাসন, গণতন্ত্রহীন একটি রাষ্ট্রে কী হতে পারে তার দৃষ্টান্ত হচ্ছে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা।’

রাজনীতি সত্যিকার রাজনীতিকের হাতে নেই বলেই রাষ্ট্রীয় অব্যবস্থাপনায় মানুষের অধিকার হরণ হচ্ছে- এমন মন্তব্য করে ড. কামাল বলেন, ‘সাহেদরা যা করছে, তা ক্ষমতাবান রাজনীতিকদের কারণেই। আর এটি পরম্পরায় হয়ে আসছে। অন্য সরকারের আমলেও তাই হয়েছে। স্বাস্থ্যখাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এই খাতকে জনবান্ধব করতে রাজনীতির ঊর্ধ্বে রাখার কথা, তা হয়নি। হয়নি বলেই করোনার এমন মহামারিকালে প্রতারণা দেখতে পেলাম। করোনা রোগীদের শনাক্ত নিয়ে যে দুর্নীতি হয়, তা কোনো সুস্থ সমাজে হতে পারে না। সমাজ অসুস্থ বলেই স্বাস্থ্যখাতের এমন ভয়াবহ দুর্নীতি। এর দায় জনগণেরও আছে।’

সংবিধান প্রণেতা এই রাজনীতিক বলেন, ‘স্বাস্থ্যখাতের দুর্নীতির কথা সরকারের লোকও স্বীকার করছে। এটি ভালো লক্ষণ। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদত্যাগ করেছেন আজ। এটিও ভালো খবর। সরকার বুঝতে চেষ্টা করুক দুর্নীতির ভয়াবহতা রাষ্ট্র, সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কেউ ভালো থাকব না। বিপদে পড়বে সরকারের লোকও। সমাজ পুরোপুরি উল্টো পথে যাওয়ার আগেই সামলানো উচিত।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD