মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার চেক হস্তান্তর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

চলমান করোনা পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা জানান, অনুদান বিতরণকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ তোলা যাবে বলে জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD