বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

এমপিওভুক্ত হচ্ছেন ২০১৬ সালের ডিপ্লোমাধারী শিক্ষকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক পদে ২০১৬ সালে যোগ দেওয়া ছয় মাসের ডিপ্লোমাধারী শিক্ষকরা এমপিওভুক্ত হচ্ছেন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন বিষয়টি নিশ্চিত করেন।

মোমিনুর রশিদ আমিন বলেন, ‘৬ মাসের ডিপ্লোমায় এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত সুপারিশ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্ত হতে পারবেন। মামলার রায় অনুযায়ী শুধু ২০১৬ সালের প্রার্থীদের বেলায় এটি প্রযোজ্য হবে।’

তিনি আরও বলেন, ‘মূলত আদালতের নির্দেশে তারা এ নিয়োগ সুপারিশ পেয়েছিলেন। বিশেষ পদ্ধতিতে তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, এটি কার্যকর করতে ইতিমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৯ জুন শিক্ষক নিয়োগ ও এমপিওর জটিলতার সার্বিক বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে সভা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সভায় আদালতের নির্দেশনায় ছয় মাসের ডিপ্লোমা নিয়ে এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত আইসিটি শিক্ষকদের জটিলতা নিরসনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD