সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

এমপি হইলে মাধবপুরে ফ্রি ওয়াজ : গিয়াস উদ্দিন তাহেরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আজরাঈল আসিয়া যখন হস্তে দিবা দড়ি,
তখন আমার মনা ভাই খরবা লুকালুকি।
আমি জানিলাম না গো,
আমার মরণের কত দিন বাকি?

এই গজলের সুরে একযোগে কণ্ঠ মেলান উপস্থিত মানুষ। গজল শেষে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। শান্ত, ভারী ও আকুতিভরা কণ্ঠে বক্তা বলে ওঠেন, ‘ভাইজান, বাজান-ভোটটা দিয়েনও।

’ ব্যতিক্রমী এই ভোট চাওয়ার দৃশ্য ঘিরে সৃষ্টি হয় ভিন্নরকম আবহ।

সম্প্রতি হবিগঞ্জ-৪ আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে মাধবপুর উপজেলার শাহপুর বাজারে এভাবেই প্রচারণা চালাতে দেখা যায়। প্রচারণার শেষ পর্যায়ে মাইক হাতে নিয়ে তিনি আরো বলেন, এমপি হইলে মাধবপুরে ফ্রি ওয়াজ। এই প্রচারণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সময় গিয়াস উদ্দিন তাহেরি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তার এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। পাশাপাশি দোয়া চেয়ে আরও ১১টি পথসভা করার কথা জানিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন ভোটার রয়েছেন। ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন এখানে।

তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল ও ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন তাহেরী।

অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বাসদের মো. মুজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও এসএ সাজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD