শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

এমিরেটসের ফ্লাইটে দেশে এলেন ৪ জন, গেলেন ২৮০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

যুক্তরাজ্য, কাতারের পর এবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হয়েছে। ২১ জুন থেকে চালু হওয়ার কথা থাকলেও এমিরেটস এয়ারলাইনস ঢাকা থেকে দুবাইয়ের রুটে ফ্লাইট পরিচালনা করেছে গতকাল বুধবার থেকে। প্রথমদিন মাত্র চারজন যাত্রী নিয়ে ঢাকায় আসে এমিরেটসের ফ্লাইটটি। বুধবার দিবাগত পৌনে দুইটায় ২৮০ জন যাত্রী নিয়ে দুবাইয়ের পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এমিরেটস এয়ারলাইনস।

করোনার সংক্রমণের কারণে গত ২১ মার্চ থেকে চীন ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারের সঙ্গে ফ্লাইট চলাচলের এই নিষেধাজ্ঞা তুলে নেয় বেবিচক। যুক্তরাজ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে এবং কাতারের দোহা থেকে কাতার এয়ারওয়েজকে ঢাকা দোহার রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়। তবে কাতারে বাংলাদেশ থেকে কেবল ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারবেন। এর পর ২১ জুন থেকে এমিরেটস এয়ারলাইনসকে বাংলাদেশ ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইট গতকাল দিবাগত রাত দেড়টায় বাহরাইন থেকে ৪১০ জন বাংলাদেশিকে নিয়ে ঢাকায় আসে ।

এর আগে রাত দুইটায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইটে করে পর্তুগালের লিসবনে রওনা হন ২৩০ জন প্রবাসী বাংলাদেশি।

 

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD