স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন জাতীয় পার্টির কো: চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা।
সোমবার বাদ আছর রাজধানীর কদমতলীর শিল্প এলাকায় বাবলার সংসদীয় কার্যালয় চত্তরে এই দোয়া , মিলাদ মাহফিল ও স্মরন সভা অনুষ্টিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রাজউক জামে মসজিদের ইমাম মো: নাসির উদ্দিন শেখ । মিলাদ মাহফিলের পূর্বে অনুষ্টিত স্মরন সভায় বক্তব্য রাখন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, যুগ্ন মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ, সহ সভঅপতি জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন , কদমতলী থানার সহ সভানেত্রী সুলতানা আহমেদ লিপি, কদমতলী থানা জাপার নেতা মো: স্বাধীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রয়াত পল্লীবন্ধু এরশাদ ছিলেন আধুনিক বাংলাদেশের রুপকার। তিনি স্বপ্্র দেখতেন ক্ষুধা দারিদ্র সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের। জাতীয় পার্টির লাখো নেতাকর্মী এরশাদের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
এদিকে ১৪ জুলাই এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবারও বাবলার পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা শ্যামপুর- কদমতলীর বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা সভা অনুষ্টিত হবে। এছাড়া সকাল ১০ টায় কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে কেন্দ্রীয় ও মহানগর জাপার নেতারা।
এছাড়া সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পযর্ন্ত কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে বাবলার ব্যাক্তিগত পক্ষ থেকে কোরান খতম ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার পক্ষ থেকে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।