সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

এরশাদ স্মরনে বাবলার দোয়া মাহফিল ও প্রার্থনা সভা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার: আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের জন্য দলের পাশাপাশি ব্যাক্তিগত পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন জাতীয় পার্টির কো:চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা।
দুই দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, দোয়া ও মিলাদ মাহফিল, স্মরন সভা, প্রার্থনা সভা, দুস্তদের মাঝে খাবার বিতরণ ।১৩ ও ১৪ জুলাই নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলির বিভিন্ন মসজিদ ও মন্দিরে এই কর্মসূচি পাললিন হবে। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে দক্ষিণের অর্ন্তভুক্ত ২৪ টি থানায় অন্তত শতাধিক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করার জন্য দক্ষিণের সকল থানার সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছেন বাবলা।
এই ব্যাপারে বাবলার প্রেস সচিব সাংবাদিক সুজন দে জানিয়েছেন, এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণের পাশাপশি নিজ নির্বাচনী এলাকায় সৈয়দ আবু হোসেন বাবলার ব্যাক্তিগত পক্ষ থেকে ১৪ জুলাই শ্যামপুর ও কদমতলীর ৭ টি ওয়ার্ডে অন্তত অর্ধশতাধিক মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া ঐ দিন গরীবদের মাঝে খাবারও বিতরণ করা হবে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় বাবলার উদ্যোগে এবং জাতীয় হিন্দু মহাজোট ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ৪৫ নং ওয়ার্ডে শ্রৗ শ্রৗ রামকৃঞ্চ গোস্বামী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা ও প্রসাদ বিতরণ করা হবে। এর আগে ১৩ জুলাই সোমবার বাদ আছর শ্যামপুর বালুর মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে মিলাদ মাহফিল ও স্মরন সভার আয়োজন করেছেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির পক্ষ থেকেও ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানা গেছে । ১৪ জুলাই সকাল ১০ টায় সৈয়দ আবু হোসেন বাবলা ও জহিরুল আলম রুবেলের নেতৃত্বে মহানগরের বিভিন্ন থানা কমিটির নেতারা কাকরাইলে পার্টির কার্যালয়ে সামনে স্থাপিত এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করবেন। নগর জাপা কার্যালয়ে দিনব্যাপী কোরান খতম, ও বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্টিত হবে । এছাড়া গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, মতিঝিল, খিলগাঁও,সবুজবাগ, শাহবাগ, ওয়ারী, পল্টন, কলাবাগান, ডেমরা সহ ঢাকা দক্ষিণের সকল থানা কমিটির উদ্যোগে সকাল থেকে দোয়া, দুস্তদের মাঝে খাবার বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD