শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন ইমরানুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ইমরানুর রহমান। কাজাখস্তানে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার (১১ ফেব্রুয়ারি) ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন তিনি।

এই পদক জিততে ইমরানুর নিজের আগের রেকর্ড ভেঙেছেন। ফাইনালে তিনি ৬.৫৯ সেকেন্ড সময় নেন। এর আগে প্রতিযোগিতার সেমিফাইনালে দ্বিতীয় হন বাংলাদেশের দ্রুততম মানব। সেমিফাইনালে তার টাইমিং ছিল ৬.৬১ সেকেন্ডে। এর আগে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিলেন ইমরানুর। টাইমিং ছিল ৬.৭০ সেকেন্ড। যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬.৬৪ সেকেন্ড।

কাজাখস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব বলেছিলেন, এশিয়ার ইনডোরে ইমরানুরের পদক পাওয়ার সম্ভাবনা আছে। সেটি সত্য করে দেখালেন ইমরানুর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD