মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনে প্রধানমন্ত্রীর আহ্বান ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৮ সপ্তাহে এক দিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়া হবে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি: ইরানের প্রেসিডেন্ট সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৬২.২৫।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

এবার সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৭১.৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮শতাংশ, সিলেট বিভাগে ৫৮.৩৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ এবং সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ ও কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD