শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে সাহারা খাতুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে থাইল্যান্ডে নেওয়া হয়েছে।

সাহারা খাতুনের ভাগনে মজিবুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসকরা বলছেন, এখন তার শরীরের যে অবস্থা তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করতে পারবেন।’

তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (০৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD