শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

ওজন কমাতে কী খাবেন?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

সুস্থতা হোক আর ফিট থাকা হোক মেদহীন থাকাই সবার জন্য আদর্শ। কিন্তু করোনাকালে বাড়িতে থেকে অনেকের ওজন বেড়েছে। এজন্য ওজন কমানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন কিছু খাবার বা উপাদান আছে যা আমাদের ওজন কমাতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক।

গ্রিন টি: মেদহীন চেহারার জন্য গ্রিন টির কদর অনেক দিন ধরেই ৷ ক্যাটেচিনস উপাদানের জন্য গ্রিন টি মেটাবলিজম হার বাড়িয়ে দেয় ৷ তাছাড়া এর ক্যানসার প্রতিরোধী বৈশিষ্ট্যও গুরুত্বপূর্ণ ৷ গ্রিন টি-তে আছে নির্দিষ্ট পরিমাণ পটাশিয়াম ৷ দু ধরনের গ্রিন টি পাওয়া যায় ৷ ক্যাফেইনযুক্ত ও ক্যাফেইনমুক্ত ৷

ব্ল্যাক টি: গ্রিন টির পরেই স্বাস্থ্য সচেতনদের পছন্দের তালিকায় আছে ব্ল্যাক টি বা কালো চা ৷ উচ্চ স্নেহপদার্থ যুক্ত খাবারের প্রভাব রক্তচাপে উপর থেকে দূর করে কালো চা ৷

সবজির রস:সবজির রস ফাইবারের উৎস ৷ এছাড়াও এতে থাকে খনিজ ও ভিটামিন ৷ শরীরের হাইড্রেশন লেভেলও ঠিক থাকে ভেজিটেবল জুসে ৷ মেদ ঝরানোর জন্য বিট, গাজর, টমেটোর রস পান করার কথা বলা হয় ৷

বাদাম: বাদাম জাতীয় খাবার যে কোনও ডায়েটেই গুরুত্বপূর্ণ ৷ যারা ডায়েটিং করছেন, তাদের পরিমিত পরিমাণে বাদাম খেতে বলা হয় ৷

ব্লুবেরি: ব্লুবেরিতে ৮০ শতাংশ জলীয় পদার্থ ৷ ক্যালরি খুব কম থাকা এই ফলে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে ও কার্বোহাইড্রেটস-এর পরিমাণ অনেক বেশি ৷ কোলেস্টেরল মাত্রা কম রাখতেও সাহায্য করে এই ফল ৷ উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে এই ফল কার্যকর৷ অ্যান্টি অক্সিড্যান্ট মাত্রা বেশি থাকায় ওজন কমাতে সাহায্য করে এই ফল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD