টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে টাইগাররা। এদিন লিটন দাসের জায়গায় নাঈম শেখের সঙ্গে ওপেন করেন সাকিব আল হাসান।
শুক্রবার (২৯) শারজাহ স্টেডিয়ামে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব। কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ আন্দ্রে রাসেলের বলে জেসন হোল্ডারের হাতে ধরা পড়েন তিনি। ১২ বল খেলে ৯ রান তুলেন সাকিব। ইনিংসে একটি চার আসে তার ব্যাট থেকে।
টস জেতার পর উইন্ডিজদের ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক। বোলারদের দাপটে তেমন একটা সুবিধা করতে পারেনি কাইরন পোলার্ডের দল।
২০ ওভারে ১৪২ তুলে ওয়েস্ট ইন্ডিজ। ২২ বলে ৪০ রান তুলেন নিকোলাশ পুরান। ৪৬ বলে ৩৯ রান আসে অভিষিক্ত রোস্টন চেজ।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট তুলেছেন মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফু ইসলাম।
বাংলাদেশের একাদশ
মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, নিকোলাস পুরান, ডোয়াইন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, রবি রামপল ও আকিল হোসেন।