শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওমিক্রন ধরনে কতজনের মৃত্যু হয়েছে, জানে না স্বাস্থ্য অধিদফতর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে দেশে কতজনের মৃত্যু হয়েছে তার সংখ্যা জানে না স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (০৯ জানুয়ারি) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে, তা বলা দুরূহ বলে। তবে ওমিক্রন ধরন নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানসহ (আইইডিসিআর) একাধিক প্রতিষ্ঠান কাজ করছে বলে জানান তিনি।

অধ্যাপক নাজমুল আলম বলেন, দেশে এখন যারা করোনায় মৃত্যুবরণ করছেন তাদের প্রায় ৮০ শতাংশই টিকা নেননি। তাই আমাদের সবাইকে করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, অনেকে ধারণা করেন ওমিক্রন তত বেশি ক্ষতি করে না। এ ধরনের বিশ্বাসের কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৩০ লাখ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১ কোটি ৮১ লাখ প্রথম ডোজ এবং ১ কোটি ৫৫ লাখ দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD