মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে সংগঠনটির মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নগরের দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর সভাপতি ইমরানুল হক এবং মোহাম্মদ ফায়েদ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।

সমাবেশে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD