বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি জেলগেটে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করার জন্য কক্সবাজার কারাগারে পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা কারাগারে পৌঁছান বলে জানিয়েছেন কক্সবাজার কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন।

তিনি জানান, কমিটির সদস্যরা জেলগেটে প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদ করবেন।

এর আগে চতুর্থ দফায় রিমান্ড শেষে প্রদীপকে মঙ্গলবার বিকেলে জেলা কারাগারে নেয়া হয়। তার আগে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর র‌্যাবের একটি দল প্রদীপকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যায়। পরে আদালত চত্বর থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে নেয়া হয় জেলা কারাগারে।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে এপিবিএনের চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে সিনহা মো. রাশেদ খান নিহত হন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD