শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত, বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দীনের আদালতে মামলাটি দায়ের করেন টেকনাফের রঙ্গিখালীর বাসিন্দা সুলতানা রাবিয়া মুন্নী। আদালত অভিযোগ আমলে নিয়ে এ ঘটনায় অন্য কোন মামলা হয়েছে কিনা, তদন্ত রিপোর্ট হয়েছে তা জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে ৩৫ জন পুলিশ সদস্য।

বাদী পক্ষের আইনজীবী দিদারুল মোস্তফা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত ৬ মে দিবাগত রাত ২টার দিকে তার স্বামী সৈয়দ আলম, ভাই নুরুল আলম ও নিকটাত্মীয় সৈয়দ হোছন প্রকাশ আব্দুল মোনাফ বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে ওসি প্রদীপ ও এসআই মশিউর তাদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। ওই টাকা না পেয়ে তাদের হত্যা করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD