শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ওয়ানডের প্রস্তুতিতে সালমা-জাহানারারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : করোনায় ক্রিকেট বন্ধ হওয়ার আগের ৫ মাস টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত ছিল বাংলাদেশের মেয়েরা। ২০২০ সালের ফেব্রæয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় ছিল ছোট সংস্করণের ক্রিকেটের বিশ্বকাপ। ভাইরাসে একটা বছর হারিয়ে যাওয়ায় দীর্ঘ হচ্ছে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ফেরা। কুড়ি ওভারের ক্রিকেট ভুলে ওয়ানডে মেজাজের সঙ্গে মানিয়ে নিতে মিরপুরে চলছে পুরোদমে প্রস্তুতি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি আসর খেলে ফেললেও ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বাদ এখনো পায়নি বাংলাদেশ। জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় মেয়েদের ২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব।
বাংলাদেশের মেয়েরা সবশেষ ওয়ানডে খেলেছে ২০১৯ সালের ৪ নভেম্বর, পাকিস্তান সফরে। শেষ ম্যাচে পাওয়া জয় রুমানা আহমেদের দলকে নিয়ে গেছে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে। তবুও খেলতে হবে বাছাইপর্ব। বাছাইপর্ব উতরে মূলপর্বে খেলার স্বপ্ন দেখছেন পেসার জাহানারা আলম। দল হিসেবে টি-টোয়েন্টি না ওয়ানডে, কোনটিতে বেশি ভালো মেয়েরা, এই প্রশ্নের জবাবে তিনি বললেন, টি-টোয়েন্টি আমরা লম্বাসময় ধরে খেলেছি। চারটা বিশ্বকাপ খেলেছি। সেদিক থেকে টেকনিক্যালি আমরা টি- টোয়েন্টিতে এগিয়ে চার বিশ্বকাপ খেলায়। ওডিআই এখনো আমরা একটাও বিশ্বকাপ খেলতে পারিনি। এদিকে পিছিয়ে থাকলেও আমার মনে হয় ওয়ানডে দল হিসেবে আমরা একটু এগিয়ে।
কারণ, বেশিরভাগ সময়ই দেখা যায় পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকা বলেন, আমরা অনেক আগে থেকেই ওয়ানডে বেশি জিতে এসেছি এসব দলের বিপক্ষে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে একটি ওয়ানডে জিতেই কিন্তু র‌্যাঙ্কিংয়ে এগিয়েছি।
আত্মবিশ্বাস আছে, আর টিমটা তো (টি- টোয়েন্টি) আমরাই। জানি না কতটুকু পরিবর্তন হবে। এই টিমটাই তো ওডিআই খেলবে। আমাদের মধ্যে সক্ষমতা আছে ভালো করার। আশা করি আমরা ভালো করবো। স্বপ্ন বাস্তবায়নের পথে জাহানারা-সালমা-রুমানারা পাচ্ছেন প্রস্তুতির মঞ্চ। সিলেটে এক মাসের ক্যাম্প শেষে এখন মিরপুরে চলছে দুই সপ্তাহের ক্যাম্প। ১ মার্চ শেষ হবে ৩২ ক্রিকেটারের অনুশীলন পর্ব। ৬ মার্চ থেকে বাংলাদেশ গেমসে অংশ নেবে মেয়েদের তিনটি দল। সিলেটে প্রতিটি দল পাবে দুটি করে ম্যাচ। ওয়ানডে বাছাইয়ের প্রস্তুতির জন্য ঘরোয়া ইভেন্টটি হবে ৫০ ওভারের প্রতিযোগিতা।
এখন ওয়ানডের সঙ্গে মানিয়ে নিচ্ছে। নিজেদের মধ্যে খেলছে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচও, আমি মনে করি টি- টোয়েন্টি আর ওডিআই শুধুমাত্র হতে পারে স্ট্র্যাটেজি ম্যাটার। এটা স্কিলের খুব বেশি পার্থক্য করে বলে মনে হয় না। কারণ ভালো বল ব্যাটসম্যান সমীহ করবে বাজে বল পানিশ করবে, সেটি টি- টেয়েন্টি হোক আর ওডিআই হোক।
সর্বশেষ একমাসের যে ক্যাম্পটা হল সিলেটে, দীর্ঘ একটা সময় পরে ফিটনেস, স্কিলের যে অনুশীলন আমরা করেছি, সবমিলিয়ে প্রায় দশটা ৫০ ওভারের ম্যাচ খেলেছি। ভালোভাবেই প্রস্তুত হয়েছি বাংলাদেশ গেমস বলেন বা সামনের সিরিজ বলেন, আমরা রেডি টু প্লে, বলা চলে। আগামী এপ্রিলে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে হোম সিরিজে পাঁচটি ওয়ানডে পাবে মেয়েরা। বিসিবি সূত্রে জানা গেছে বাছাইপর্বে যাওয়ার আগে শ্রীলঙ্কায় গিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও খেলার ব্যাপারে আলোচনা হচ্ছে। সেটি যদি আলোর মুখ না দেখে তাহলে ২০ মাসের বিরতির পর ওয়ানডেতে যখন ফিরবে মেয়েরা, সেটি সরাসরি বিশ্বকাপ বাছাইপর্ব দিয়েই হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD